Sylhet Today 24 PRINT

কিরগিজস্তানে তুরস্কের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৩২

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৭

কিরগিজস্তানে তুরস্কের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩২ জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী বিশকেকের উত্তরাঞ্চলের মানাস বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

টার্কিশ এয়ারলাইন্সের বোয়িং-৭৪৭ বিমানটি মানাস বিমানবন্দরের কাছে একটি গ্রামে বাড়ি-ঘরের ওপর বিধ্বস্ত হয়। এতে ওই এলাকার ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

কিরগিজ সরকার বলছে, বিমানটি টার্কিশ এয়ারলাইন্সের। তবে কিরগিজ সরকারের এই দাবিকে নাকচ করে দিয়ে টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, বিমানটি টার্কিশ ক্যারিয়ার অ্যাক্টের, যা ‘মাই কার্গো এয়ারলাইন্স’ নামে পরিচিত।

বিমান বিধ্বস্তের পর মানাস আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। কিরগিজস্তানের প্রধানমন্ত্রী সুরনবাই জিনবেকভ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.