Sylhet Today 24 PRINT

চলে গেলেন চাঁদে যাওয়া সর্বশেষ মানুষ কারন্যান

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৭

ছবিঃ এএফপি

চাঁদে যাওয়া সর্বশেষ মানুষ মার্কিন মহাকাশ বিজ্ঞানী জিন কারন্যান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

যে তিনজন মানুষ চাঁদে একাধিকবার গিয়েছেন কারন্যান তাঁদের একজন। সর্বশেষ ১৯৭২ সালে চাঁদের মাটিতে পা রেখেছিলেন জিন কারন্যান। এরপর আর কেউ চাঁদে পা রাখেননি। সেই ভ্রমণে তিনি ‘অ্যাপোলো ১৭’ মিশনের কমান্ডার ছিলেন। ‘অ্যাপোলো ১৭’ মিশনের আগে ১৯৬৬ ও ১৯৬৯ সালে তিনি দুইবার মহাশূন্যে যান।

১৯৭৬ সালে অবসর নেওয়ার পর ব্যবসা শুরু করেন কারন্যান। একই সঙ্গে মার্কিন একটি চ্যানেলে কাজ শুরু করেন তিনি।

মোট ১২ জন নভোচারী চাঁদে গিয়েছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত জীবিত আছেন ছয়জন।

সূত্রঃ বিবিসি 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.