Sylhet Today 24 PRINT

মেক্সিকোতে সঙ্গীত উৎসবে গুলিবর্ষণ, নিহত ৫

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৭

মেক্সিকোর সমুদ্র তীরের এক অবকাশ কেন্দ্রে সঙ্গীত উৎসবে গুলিবর্ষণে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন পদদলিত হয়ে।

সোমবার (১৬ জানুয়ারি) দেশটির কুইনতানা রো রাজ্যে এ ঘটনা ঘটে।

রাজ্যের প্রসিকিউটরের দপ্তরের এক বিবৃতি বলা হয়, প্লেয়াদেল কারমেনে বিপিএম সঙ্গীত উৎসব চলাকালে নিরাপত্তা বাহিনীর কর্মীরা এক বন্দুকধারীকে ব্লু প্যারোট নাইটক্লাবে প্রবেশে বাধা দিলে সে বেপরোয়া গুলি চালাতে শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয় এবং হতাহতের এ ঘটনা ঘটে।

তবে রাজ্যের গভর্নর রবার্তো বোর্জ জানান, দুই ব্যক্তির ব্যক্তিগত সংঘাতকে কেন্দ্র করে এই বন্দুকযুদ্ধ হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, কানাডার নাগরিক কির্ক উইলসন, ইতালির নাগরিক ড্যানিয়েল পেমিসনা ও মেক্সিকোর নাগরিক রাফায়েল পেনালোজা।

সূত্রঃ এএফপি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.