Sylhet Today 24 PRINT

মালিতে সেনাছাউনিতে গাড়িবোমা হামলায় নিহত ৬৭

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৭

মালির উত্তরাঞ্চলে সেনাছাউনিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম ‘ইএফই’।

অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা দেশটির গাও শহরে এ গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। হামলার সময় শতাধিক সেনাসদস্য তাঁদের ব্যারাকে প্রবেশ করছিলেন।

দেশটির নিরাপত্তাহীন শহরগুলোর মধ্যে গাও অন্যতম। শহরটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। একাধিক ইসলামী জঙ্গি সংগঠন শহরটি পরিচালনা করছে এবং মাঝেমধ্যে তারা সেনাবাহিনী ও জাতিসংঘ বাহিনীর বিরুদ্ধে হামলা চালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.