Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ায় পথচারীদের ওপর গাড়ি হামলা, নিহত ৩

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৭

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে পথচারীদের ওপর গাড়ি হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে শুক্রবার (২০ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল মেলবোর্নে একটি ব্যস্ত শপিং এলাকায় উদ্দেশ্যমূলকভাবে একটি কার পথচারীদের ওপর চালিয়ে দেওয়া হয়। এতে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার স্টুয়ার্ট ব্যাটিসন জানান, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের ধারণা কারটির চালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর কারটি চালিয়ে দিয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং এ ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.