Sylhet Today 24 PRINT

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় শতাধিক আল কায়েদা সদস্য নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৭

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি প্রশিক্ষণ শিবিরে মার্কিন বিমান হামলায় শতাধিক আল-কায়েদা সদস্য নিহত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দাবি, বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। এটি ছিল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতার শেষমুহূর্তে চালানো দ্বিতীয় বৃহৎ হামলা।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টের জেফ ডেভিস জানান, ২০১৩ সাল থেকে ইদলিবের এ প্রশিক্ষণ শিবিরটি চলছিল। এখানে বি-৫২ যুদ্ধবিমান এবং ড্রোন বিমান থেকে হামলা চালানো হয়।

তিনি বলেন, সম্প্রতি আল-কায়েদার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবারের হামলা তারই অংশ।

এর আগে লিবিয়ার প্রত্যন্ত অঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) দুটি শিবিরে বি-২ স্টিল্থ বিমান দিয়ে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে ৯০ জন নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.