Sylhet Today 24 PRINT

পাকিস্তানে বোমা হামলা: নিহত ২০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৭

পাকিস্তানের কুররম উপত্যকার পারাচিনর এলাকার ঈদগাহ বাজারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন।

পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে তবে এখন পর্যন্ত কোন সন্ত্রাসী সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বোমা হামলার ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, একটি রাস্তায় পুঁতে রাখা বোমার (ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ হয়।

শহীদ খান নামের এক সরকারি কর্মকর্তা বলেন, বোমা বিস্ফোরণের সময় পাইকারি বিক্রেতারা বাজার থেকে ফল কেনাবেচা করছিল। বিস্ফোরণটি কী ধরনের ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিস্ফোরণের পরই পাকিস্তানের সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের সদস্যরা ঘটনাস্থলে যান। ওই সময় সেনাবাহিনীর ব্যবহৃত হেলিকপ্টার দিয়ে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.