Sylhet Today 24 PRINT

অভিষেক অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে নাচলেন ট্রাম্প

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৭

স্ত্রীকে নিয়ে নেচে প্রেসিডেন্ট হিসেবে নিজের অভিষেক অনুষ্ঠান উদযাপন করলেন ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প। এরপরই স্ত্রী মেলানিয়াকে নিয়ে মঞ্চে নাচে মেতে ওঠেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট। অভিষেক অনুষ্ঠানে আগত অতিথিরা এ সময় করতালি দিয়ে নতুন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে উৎসাহ যোগান।

গত নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.