Sylhet Today 24 PRINT

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প, সুনামি সতর্কতা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৭

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি। দেশটিতে শক্তিশালী ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর পাপুয়া নিউগিনি ও এর আশপাশের এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, রোববার (২২ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্প অনুভূত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.