Sylhet Today 24 PRINT

জাতীয় সঙ্গীতে বাংলাদেশের করা বিশ্ব রেকর্ড এবার ভারতের দখলে

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৭

২০১৪ সালে এক সঙ্গে ২ লক্ষ ৫৪ হাজার ৫৩৭ জন জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ল প্রতিবেশী দেশ ভারত।

ভারতের গুজরাটের রাজকোটের কাগভাড় অঞ্চলের প্রায় ৩ লক্ষ ৫০ হাজার মানুষ খোদাল ধাম মন্দিরে খোদিয়ার দেবীর মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই গাওয়া হয় জাতীয় সঙ্গীত। যার পরেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে যায়।

খোদাল ধাম মন্দির ট্রাস্টের সদস্য হংসরাজ গাজেরা বলেন, 'সাড়ে তিন লক্ষেরও বেশি লোক এদিন জাতীয় সঙ্গীত গেয়েছেন। গিনেস ওয়ার্ল্ডের পরিদর্শকরাও উপস্থিত ছিলেন। আমরা ওই রেকর্ডের প্রশংসাপত্রও পেয়েছি। ' এই ট্রাস্টটি এর আগে '‌লিমকা বুক অব রেকর্ডসে'‌ আরও দু'‌টি রেকর্ড গড়েছিল। একটি ছিল সবচেয়ে দীর্ঘ শোভাযাত্রা এবং ১০০৮টি কুণ্ডের মহাযজ্ঞের। শোভাযাত্রাটি ৪০ কিমি দীর্ঘ ছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.