Sylhet Today 24 PRINT

কাশ্মীরে তুষার ধস, সেনা সদস্যসহ পাঁচ জন নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৭

ভারত নিয়ন্ত্রিত জম্বু কাশ্মীরে তুষার ধসে পাঁচ জন নিহত হয়েছে। এর মধ্যে একই পরিবারের চার জন ও এক সেনা সদস্য রয়েছে।  নিখোঁজ রয়েছে অন্তত চার সেনা সদস্য।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অনানুষ্ঠানিক সীমান্তবর্তী গুরেজ এলাকার বাদুগাম গ্রামে তুষারপাতে একই পরিবারের চার সদস্য মারা যায়। তুষারপাতের সময় তারা নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলো।

পুলিশ ও উদ্ধারকর্মীরা তুষার কেটে ঔই বাড়ি থেকে ১৮ বছরের এক কিশোরকে জীবিত উদ্ধার করেছে।

এ অঞ্চলের পুলিশের মহাপরিদর্শক জাভিদ গিলানি বলেন, মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে তুষারপাতে একটি পরিবারের চার জন নিহত হয়। তবে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে উত্তরাঞ্চলের সনমার্গ এলাকায় একটি সেনা ব্যারাকে অপর এক তুষারধসে এক সেনা সদস্যের প্রাণহানি হয়েছে। এতে নিখোঁজ রয়েছে অন্তত চার সেনা সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.