Sylhet Today 24 PRINT

ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে নিউইয়র্কের রাস্তায় বিক্ষোভ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণ এবং অভিবাসন পরিকল্পনার নিন্দা জানাতে বুধবার (২৫ জানুয়ারি) শত শত লোক নিউইয়র্কের রাজপথে বিক্ষোভ করেছে।

এর আগে ট্রাম্প দিনের প্রথম ভাগেই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর দেয়াল নির্মাণের পরিকল্পনার কাজ শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি সিরিয়াসহ সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে আসা শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ অস্থায়ীভাবে স্থগিত রাখার ঘোষণাও দেন।

ট্রাম্পের এসব সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় সময় বিকেল ৫টার পর থেকেই বিক্ষোভকারীরা ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ারে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে এটি একটি বিশাল সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকেন, ‘কোন নিষেধাজ্ঞা নয়, কোন দেয়াল নির্মাণ নয়, নিউইয়র্ক সবার জন্য।’

এ সময় তাদের অনেকে মুসলমানদের অধিকার রক্ষা এবং সিরিয়া ও সংঘাত পূর্ণ অন্যান্য মুসলিম দেশ থেকে আসা শরণার্থীদের গ্রহণ অব্যাহত রাখারও আহবান জানান।

সূত্রঃ বাসস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.