Sylhet Today 24 PRINT

সৌদি আরবে কাজ করতে যাওয়া শ্রমিকদের পাসপোর্ট জব্দ করা যাবে না

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৭

সৌদি আরবে কাজ করতে যাওয়া বিদেশি শ্রমিকদের পাসপোর্ট জব্দ করতে পারবে না দেশটির কোনো প্রতিষ্ঠান। শ্রমিকদের অনুমতি ছাড়া পাসপোর্ট জব্দ করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। এ ব্যাপারে নতুন আইন চালু করেছে সৌদি আরব।

দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

শ্রম ও সামাজিক উন্নয়নমন্ত্রী খালিদ আবালখালি জানিয়েছেন, কোনো শ্রমিকের পাসপোর্ট জব্দ করে রাখলে প্রতি পাসপোর্ট বাবদ প্রতিষ্ঠানকে দুই হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে।

কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে রাখলে তাদের ভুল সংশোধনের জন্য এক মাসের সময় দেবে মন্ত্রণালয়। এক মাসের মধ্যে প্রতিষ্ঠান নিজেদের ভুল সংশোধন করতে না পারলে তাদের দ্বিগুণ পরিমাণ জরিমানা দিতে হবে।

প্রসঙ্গত, সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে রাখে বিভিন্ন প্রতিষ্ঠান। এর ফলে শ্রমিকরা চাইলেও সেসব প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসতে পারেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.