Sylhet Today 24 PRINT

মেক্সিকো সীমান্তে দেয়াল না করার আহ্বান রুহানির

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘এখন জাতির মাঝে দেয়াল সৃষ্টির সময় নয়।’ শনিবার তেহরানে এক পর্যটন সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি এ সময় বলেন, ‘তারা ভুলে গেছে, বহু বছর আগেই বার্লিন দেয়াল ধসে পড়েছে। এখনও যদি জাতিতে জাতিতে এ ধরণের দেয়াল থাকে, তবে তা সরিয়ে ফেলতে হবে।’

ট্রাম্পের যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও ইরানসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির ঘোষণার পর রুহানি এ মন্তব্য করলেন। তবে, সরাসরি ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে কোন কথা বলেননি তিনি। ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে একটি পরমাণু চুক্তিতে স্বাক্ষরের পর ইরান বিদেশি পর্যটকদের জন্য তার দ্বার উন্মুক্ত করেছে বলে জানান তিনি।

১০ লাখের বেশি ইরানি যুক্তরাষ্ট্রে বাস করছেন। ট্রাম্পের এই ঘোষণায় অনেক ইরানী পরিবারের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় অন্য যে দেশগুলো রয়েছে, সেগুলো হলো- ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। এই দেশগুলো থেকে অন্তত ৯০ দিনের জন্য কোন শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.