Sylhet Today 24 PRINT

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা আটকে দিলেন আদালত

নিউজ ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৭

সিরিয়াসহ সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছেন নিউইয়র্কের ব্রুকলিক ফেডারেল আদালত।

শনিবার দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের (এসিএলইউ) এক আবেদনে আদালতের বিচারক অ্যান ডানলি এ আদেশ দেন। খবর বিবিসির।

শুক্রবার অভিবাসন সীমিত করতে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই আদেশ অনুসারে, যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ কর্মসূচি চার মাস স্থগিত করা হয়েছে। আর ৯০ দিনের জন্য সিরিয়াসহ ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশের লোকজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়া অন্য মুসলিম দেশগুলো হল- ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

তবে এ নিষেধাজ্ঞা জারির পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিমানবন্দরের বাইরে বিপুলসংখ্যক মানুষ প্রতিবাদ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.