Sylhet Today 24 PRINT

তরুণী ব্যস্ত সেলফিতে, অজগর ঢুকে পড়লো কানের ফুটোয়

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৭

সেলফি নিয়ে কী না হচ্ছে আজকাল! এই সেলফেতেই এ পর্যন্ত প্রাণ গেল কতজনের! এবার সেই সেলফি নিয়েই ঘটেছে আরেক অদ্ভূত ঘটনা। ঘটনার জেরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ১৭ বছরের এক মার্কিন তরুণীর ছবি। সেলফি তোলার সময় কানের লতির ফুটো দিয়ে ঢুকে গেছে পোষা এক ছোট্ট অজগর।

অরেগন অঙ্গরাজ্যের বাসিন্দা মার্কিন তরুণী অ্যাশলে গ্লওয়ে নিজের পোষা একটি বাচ্চা অজগরকে নিয়ে তুলতে গিয়েছিলেন সেলফি। আর তখনই বাধে বিপত্তি। শখের সাপটি ক্যামেরার দিকে তাকানোর পরিবর্তে অ্যাশলের কানের লতির ফুটো ফাঁকা পেয়ে সেখান দিয়েই ঢুকে পড়ে।

এই তরুণী অবশ্য তখন সেলফি তোলায় এতটাই ব্যস্ত ছিলেন যে বাচ্চা অজগরটির দুষ্টুমিকে গুরুত্বই দেননি। পরে লতির ফুটো দিয়ে অর্ধেক শরীর ঢুকে যাওয়ার পর আটকে যায় সাপটি। এরপরে সেটিকে বের করার জন্য টানা-হেঁচড়া শুরু করেন অ্যাশলে। বের করতে না পেরে ভয়ে পড়ে যান তিনি।

ফেসবুকে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে এই মার্কিন তরুণী লিখেছেন, ‘এটাকে বের করতে না পেরে আমি ভয় পেয়ে যাই। থরথর করে কাঁপতে থাকি।’

এ পর্যায়ে কোনো উপায় না পেয়ে অ্যাশলে উদ্ধারকারী বিভাগকে অবহিত করেন। তারা এসে হাসপাতালে নিয়ে যায় তাকে। পরে কানে বিশেষ লুব্রিকেন্ট ব্যবহার করে সাপটিকে বের করে আনেন চিকিৎসকরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.