আন্তর্জাতিক ডেস্ক | ১১ ফেব্রুয়ারী, ২০১৭
অ্যাঙ্গোলার উত্তরাঞ্চলীয় একটি স্টেডিয়ামে ফুটবল খেলা চলাকালে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে কমপক্ষে ১৭ জন মারা গেছে। গুরুতর আহত হয়েছে অনেক দর্শক।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়।
এএফপির খবরে জানানো হয়, ইউআইজ শহরে দুটি ফুটবল দলের মধ্যে স্থানীয় লিগের খেলা চলাকালে আতঙ্ক থেকে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় দর্শকেরা ছুটোছুটি শুরু করে।
পুলিশের মুখপাত্র অরলান্ডো বার্নারডো জানান, প্রবেশমুখ বন্ধ থাকায় এই হতাহতের ঘটনা ঘটে। মৃত দর্শকদের মধ্যে অজ্ঞাত সংখ্যক শিশু রয়েছে।