Sylhet Today 24 PRINT

এবার সরে দাঁড়ালেন ট্রাম্পের শ্রমমন্ত্রী

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

ট্রাম্প সরকারের সময় এক মাসও পার না হতেই আবারও ঘটেছে পদত্যাগের ঘটনা। এবার পদত্যাগ করেছেন ট্রাম্প সরকারের শ্রমমন্ত্রী হিসাবে মনোনয়ন পাওয়া অ্যান্ড্রু পুজডার। কয়েকদিন আগে পদত্যাগ করেছেন ট্রাম্পের উপদেষ্টা মাইকেল ফ্লিন।

স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিজের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন পুজডার।

পুজডার গণমাধ্যমকে জানান, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন, কিন্তু তার প্রশাসনের হয়ে কাজ করা তার পক্ষে সম্ভব নয়।

পুজডার বলেন, অনেক বিবেচনা ও পরিবারের সঙ্গে আলোচনার পর আমি শ্রমমন্ত্রী পদ থেকে নিজের মনোয়ন প্রত্যাহার করলাম। আমি এই প্রশাসনের হয়ে কাজ করব না। তবুও আমি প্রেসিডেন্ট (ট্রাম্প) ও তার দলকে পুরোপুরি সমর্থন করি।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শ্রমমন্ত্রী পদে পুজডার চূড়ান্তভাবে নির্বাচিত হতে পারবেন কিনা তা নিয়ে বেশ শংকা তৈরি হওয়ার কারণে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে থাকতে পারেন।

উল্লেখ্য, মন্ত্রী পদে নির্বাচিত হওয়ার জন্য দেশটির সিনেটে নির্দিষ্ট পরিমাণ ভোট পেতে হয়।

সূত্র: বিবিসি, সিএনএন ও আলজাজিরা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.