সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
ইরাকের রাজধানী বাগদাদে শক্তিশালী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত এই হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।
গত তিনদিনের মধ্যে ইরাকে এটি তৃতীয়বারের মতো হামলা।
জানা গেছে, শহরের দক্ষিণাঞ্চলীয় বায়া এলাকায় একটি কার ডিলারশিপের কাছে বিস্ফোরকভর্তি গাড়ি বিস্ফোরণ ঘটে। হামলার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ বছরের প্রথম কয়েকদিনেই বাগদাদে প্রাণঘাতী কয়েকটি আত্মঘাতী হামলা হয়েছে।
ইরাকের সেনাবাহিনী ৪ মাস আগে মসুলে আইএসের ঘাঁটি উচ্ছেদ করতে হামলা শুরু করার পর থেকে জঙ্গি গোষ্ঠীটি বিভিন্ন স্থাপনায় হামলা বাড়িয়েছে।
সূত্র: বিবিসি