Sylhet Today 24 PRINT

অনলাইনে ভাইরাল ‘পুঁচকে ট্রাম্প’!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৭

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে ট্রাম্পের ‘পুঁচকে’ সংস্করণ। বিভিন্ন সময়ে তোলা মার্কিন প্রেসিডেন্টের ছবিগুলো সংগ্রহ করেছেন ব্যঙ্গকারীরা। তারপর সেগুলো সম্পাদনা করে জুড়ে দেওয়া হয়েছে বিভিন্ন ছবিতে। এসব ছবিতেই দেখা যাচ্ছে ‘পুঁচকে ট্রাম্পকে’।

অনলাইনে এরই মধ্যে ছবিগুলো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে।

সম্পাদনা করা ছবিগুলোতে ট্রাম্পকে বসানো হয়েছে যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পাশে, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কোলে ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পাশে।

ছবিগুলোর বেশ কয়েকটি পাওয়া গেছে রেভল্যুশন৪৮৬ নামের এক রেডিট ব্যবহারকারীর কাছে থেকে।

ওই ব্যক্তি লিখেছেন, ‘মেমেগুলো (হাস্যকর ছবি) দেখে ট্রাম্পের প্রত্যুত্তর পাওয়ার জন্য উতলা হয়ে আছি।’

তার পোস্টে আরেকজন মন্তব্য করেন, ‘আমি এখানে মজার কিছুই খুঁজে পেলাম না। ছোট ছোট হাতগুলো ভালো ছিল, কিন্তু এটা একেবারেই আহাম্মকি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.