Sylhet Today 24 PRINT

লিবিয়ার সাগরতীরে ভেসে এসেছে ৮৭টি মৃতদেহ

সিলেটটুডে ডেস্ক  |  ২১ ফেব্রুয়ারী, ২০১৭

লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে এসেছে ৮৭ জন আফ্রিকান অভিবাসীর মৃতদেহ। এরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে নৌকাডুবির শিকার হয়েছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা।

খবরে বলা হয়, মৃতদেগুলোর কাছেই একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে। মনে করা হচ্ছে মৃত ব্যক্তিরা সম্ভবত ইতালি যাবার চেষ্টায় নৌকায় উঠেছিলেন।

আশংকা করা হচ্ছে, আরো কিছু মৃতদেহ পাওয়া যেতে পারে - কারণ এ ধরণের প্রতিটি নৌকায় সাধারণত ১২০ জন করে লোক ওঠে। মৃতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে।

মৃতদেহগুলো এখন কবর দেবার জন্য ত্রিপোলিতে নিয়ে যাওয়া হবে।

গত কয়েক মাসে চোরাই পথে ইউরোপে যাবার চেষ্টায় অভিবাসীদের মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে।

গত বছর এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে কমপক্ষে ৫ হাজার অভিবাসীর মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.