Sylhet Today 24 PRINT

সৌদিতে বাদশাহর বৃহৎ প্রতিকৃতি উন্মোচন

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সবচেয়ে বড় প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। দেশটির ৮৬তম জাতীয় দিবস উপলক্ষে এই প্রতিকৃতি উন্মোচন করা হয়।

মঙ্গলবার বন্দরনগরী জেদ্দায় সেখানকার শিক্ষা বিভাগের পরিচালক আবদুল্লাহ আল থাকফি প্রতিকৃতিটি উন্মোচন করেন। এসময় শিক্ষা ও নিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

বাদশা সালমানের এই প্রতিকৃতিটি তৈরি করেছেন সৌদি চিত্রশিল্পী মোহাম্মদ আসিরি। ২১৬ বর্গমিটার উচ্চতার এই প্রতিকৃতিটি সম্পন্ন করতে ৪০ দিন সময় নেন তিনি বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়।

বিশ্বের সবচেয়ে বড় প্রতিকৃতি হিসেবে সৌদি আরবের বাদশাহ সালমানের ছবিটিকে স্বীকৃতি দিতে এরইমধ্যে গিনেজবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে সৌদি শিক্ষা বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.