Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে বিস্ফোরণে আহত ৩৪

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৭

যুক্তরাজ্যে বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

শনিবার (২৫ মার্চ) উইরাল কাউন্টির বেবিংটন এলাকায় এ বিস্ফোরণ ঘটে। গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার রাত সোয়া ৯টায় মার্সিসাইডের বেবিংটন থেকে ‘বড় ধরনের একটি ঘটনার’ কথা জানিয়ে জরুরি বিভাগে ফোন আসে। জরুরি বিভাগের কর্মীরা গিয়ে দেখেন, বাউন্ডারি রোডে বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়ে গেছে।

এসব ভবনের মধ্যে শিশুদের একটি নাচের স্টুডিও আছে। তবে ঘটনার সময় সেখানে কেউ ছিল না।

নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস (এনডব্লিউএএস) জানিয়েছে, আহতদের মার্সিসাইড ও চেস্টারের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  জরুরি বিভাগের কর্মীরা বিস্ফোরণে বিধ্বস্ত ভবনগুলোর আশপাশের আরো কয়েকটি ভবন খালি করে প্রায় ২০ জনকে নিকটবর্তী একটি গির্জায় নিয়ে রেখেছেন।

সূত্র: বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.