Sylhet Today 24 PRINT

হাসিনার সম্মানেই দিল্লি যাচ্ছেন মমতা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৭

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানেই দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই ভোজে যোগ দিতে শুক্রবার (৭ এপ্রিল) দিল্লি যাচ্ছেন মমতা।
 
নবান্নের একটি বিশেষ সূত্রে জানা যায়,হাসিনার সম্মানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ৭ এপ্রিল দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

বুধবার (৫ এপ্রিল) রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে তিনি বলেন, দিল্লিতে রাষ্ট্রপতির আমন্ত্রণ ভারত-বাংলাদেশের যৌথ বিষয়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। তার সম্মানেই রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছি।

এই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাষ্ট্রপতি ভবনে এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.