Sylhet Today 24 PRINT

লাহোরে আত্মঘাতী বোমা হামলা, সেনাসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৭

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় নগরী লাহোরে বুধবার আত্মঘাতী বোমা হামলায় সেনা সদস্যসহ অন্তত ছয় জন নিহত হয়েছে।

পাঞ্জাবের প্রাদেশিক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ্ বলেন, 'এটি একটি সন্ত্রাসী হামলা বলেই মনে হচ্ছে।'

তিনি আরও জানান, এই ঘটনায় চার সেনা ও দুই বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।আদমশুমারি দলকে লক্ষ্য করেই খুব সম্ভবত বোমা হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

তেহরিক-ই-তালেবান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.