Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৭

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের সান বার্নার্ডিনোয়র এলিমেন্টারি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় দুই শিশুসহ ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস।

লেফটেন্যান্ট ভিকি কার্ভান্টেস নামে সান বার্নার্ডিনোর এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে লস অ্যাঞ্জেলস টাইমসে বলা হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে গুলি চালানো ব্যক্তিদের একজন শিক্ষক। সে ক্লাসে ঢুকে নির্বিচারে গুলি চালানোর পর আত্মহত্যা করেছে।

সান বার্নাডিনোর পুলিশ প্রধান জ্যারড বারগুয়ান তার টুইটারে জানিয়েছে, এটি আত্মহত্যাপ্রবণ উন্মত্ত বন্দুকধারীর কাজ। আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে। খুনি নিহত হয়েছে। এখন আর ভয় নেই।

এই শহরটিতে দুই বছর আগে একটি সেবা কেন্দ্রে দুই বন্দুকধারীর গুলিতে ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।

সান বার্নার্ডিনোর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে এই গুলিবর্ষণের ঘটনার আকস্মিকতায় সান বার্নাডিনো শহরে স্তব্ধ হয়ে পড়েছে বলে বিবিসি জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.