Sylhet Today 24 PRINT

সিরিয়ার প্রেসিডেন্টকে ‘কসাই’ আখ্যা ট্রাম্পের

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৭

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে কসাই বলে আখ্যা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত সপ্তাহে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বহু প্রাণহানি ঘটিয়ে বাশার আল আসাদকে একজন কসাইয়ের মত কাজ করেছেন। বাশার এখন একজন কসাই ছাড়া আর কিছুই না। খবর বিবিসির

সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন রাশিয়া সফরে। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রীর সাথে প্রায় দুই ঘণ্টার আলোচনায় বসেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী।

রাসায়নিক হামলার পরপরই সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র হামলার তীব্র সমালোচনা করে বরাবরের মতো বাশার সরকারকে সমর্থন দিয়ে আসা রাশিয়া।

এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্ত করার দাবি জানিয়ে প্রস্তাব রেখেছে এবং সেই তদন্তে যেন সিরিয়া সরকারই সহায়তা করে সেই দাবিও জানানো হয়। এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ফলে এ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.