Sylhet Today 24 PRINT

চীনের পর উত্তর কোরিয়া সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৭

চীনের পর এবার উত্তর কোরিয়া সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া। রাশিয়ার আশঙ্কা যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায় হামলা চালালে সেখান থেকে শরণার্থী ঢল নামতে পারে রাশিয়া সীমান্তে।

পুতিন আশঙ্কা করছেন যদি ট্রাম্প পিয়ং ইয়ংয়ে হামলা চালান তাহলে উত্তর কোরিয়া থেকে প্রচুর শরণার্থী রাশিয়া সীমান্ত পার হবে। চীনও এর আগের দিন প্রায় ১ লাখ ৫০ হাজার সেনা তাদের উত্তর কোরিয়ার সীমান্তে পাঠিয়েছে শরণার্থী প্রবেশের আশঙ্কায়।

বৃহস্পতিবার এক ভিডিও ফুটেজে দেখা যায়, রুশ সেনাবহর উত্তর কোরিয়ার সঙ্গে সীমান্তের ১১ মাইলে টহল দিচ্ছে। সামরিক হেলিকপ্টারও পাঠানো হয়েছে সেখানে।

উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্র হামলা করলে তা রাশিয়াকেও ক্ষতিগ্রস্ত করবে এ বিষয়ে পুতিন সতর্ক অবস্থানে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.