নিউজ ডেস্ক | ০৯ মে, ২০১৫
ছবি: এএফপি
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় গভীর জঙ্গলে ১১১ জন অভিবাসীকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ৭৫ জনই বাংলাদেশী। বাকীদের মধ্যে ২৮ রোহিংগাসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। মালোয়েশিয়া সীমান্তবর্তী এলাকার জংগল থেকে তাদের উদ্ধার করা হয়। সেখানে অরোও ৪টি ক্যাম্পের সন্ধান পাওয়া যায় । দেশটির পুলিশ গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
এর আগে থাইল্যান্ড ও মালয়েশিয়া সীমান্তের গভীর জঙ্গলে আরো অন্তত ৬০টি মানবপাচারকারী ক্যাম্প পায় থাই পুলিশ।
চলতি বছরের প্রথম তিন মাসে নৌকায় করে প্রায় ২৫ হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা পাচার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।