Sylhet Today 24 PRINT

রাজস্থানে বিয়ের অনুষ্ঠানে দেয়াল ধ্বসে নিহত ২৬

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১১ মে, ২০১৭

বিয়ে অনুষ্ঠানে তখন চলছিলো আনন্দ উৎসব। খাওয়া-দাওয়া করছিলেন আমন্ত্রিত অতিথিরা। কিন্তু হঠাৎ নেমে এলো বিপর্যয়। আকস্মিক প্রবল ঝড়ে ধ্বসে গেল কম্যুনিটি সেন্টারের দেয়াল। আর এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ২৬ জনের।

বুধবার (১০ মে) রাতে রাজস্থান রাজ্যের ভারতপুর জেলায় বিয়েবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৮ জন।

এনডিটিভি জানায়, বিয়ের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির দেওয়ালের একটি অংশ। ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান ২৬ জন। আর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভারতপুর থানার পুলিশ। আহতদের উদ্ধারে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দারাও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.