Sylhet Today 24 PRINT

চলন্ত অটোরিকশা থেকে সন্তানকে ছুড়ে ফেলে হত্যার পর মাকে গণধর্ষণ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ জুন, ২০১৭

চলন্ত অটোরিকশা থেকে নয় মাস বয়সী সন্তানকে ছুড়ে ফেলে হত্যার পর মাকে গণধর্ষণ করেছে তিন ধর্ষক।

এনডিটিভি জানায়, ভারতে দিল্লির কাছের গুরগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।

সোমবার (৫ জুন) পুলিশ জানায়, ২৯ মে রাতে ধর্ষণের শিকার ২৩ বছর বয়সী ওই নারীর তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে তিনি রাগ করে শিশু সন্তানকে নিয়ে গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তাকে রাস্তায় একা পেয়ে  জোর করে অটোরিকশাতে তুলে নেয় তিন ধর্ষক।

ওই নারী পুলিশকে জানান, গাড়িতে ওঠার পর থেকেই তিন ধর্ষক তার সঙ্গে অসভ্যতা শুরু করে। তার সঙ্গে তিনজনের ধস্তাধস্তিও হয়। এ সময় তার কোলের শিশুটি কেঁদে উঠলে ধর্ষকরা তাকে কেড়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেয়। এতে মারা যায় শিশুটি। পরে তারা শিশুটির মাকে গণধর্ষ করে।

পুলিশ জানায়, মাথায় গুরুতর আঘাত পেয়ে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.