Sylhet Today 24 PRINT

ফেসবুকে ১ হাজার লাইক পেতে বাবার কাণ্ড!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ২০ জুন, ২০১৭

বহুতল ভবনের কক্ষের জানালা দিয়ে সন্তানকে বাইরে ঝুলিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশি লাইক পেতে চেয়েছিলেন আলজেরিয়ার এক ব্যক্তি। সন্তানকে ঝুঁকিতে ফেলে লাইক পাওয়ার এ চেষ্টার অভিযোগে দেশটির একটি আদালত ওই বাবাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

ওই ব্যক্তি বহুতল ভবনের জানালায় সন্তানকে ঝুলিয়ে ছবি তোলার পর সেই ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি বলেন, ১ হাজার লাইক না দিলে আমি তাকে ফেলে দিবো!

ফেসবুক ব্যবহারকারীরা ওই ছবি দেখার পর সন্তানকে নিপীড়নের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান। সন্তানের সুরক্ষা বিপদের মুখে ফেলার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
পরে রোববার তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.