Sylhet Today 24 PRINT

সৌদি আরবের নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২১ জুন, ২০১৭

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে অব্যাহতি দেয়া হয়েছে। ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা -এসপিএতে এ তথ্য জানানো হয়। খবর এনবিসি।

নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (৩১) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর ও গৃহীত দ্বিপাক্ষিক বিভিন্ন সিদ্ধান্ত সালমানের 'সাফল্য' বলে অভিহিত করা হয়।

নতুন প্রিন্স দেশটির সামগ্রিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে কাজ করবেন বলে জানিয়েছে এসপিএ। এছাড়া দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ এবং সেনাবাহিনীর দায়িত্বেও থাকবেন তিনি।

গত মার্চে বিন সালমান ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন। হোয়াইট হাউজের সেই বৈঠকে ইরানকে আঞ্চলিক শান্তির বিপরীতে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.