Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ জুন, ২০১৭

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি ব্যাংকের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে দেশটির হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ এর নিউ কাবুল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

বার্তা সংস্থা এএফপি জানায়, আফগান সরকারের কর্মকর্তা ওমর জাওয়াক জানিয়েছেন, নিহতদের মধ্যে সাধারণ মানুষ ছাড়াও সামরিক কর্মকর্তারাও রয়েছেন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন তিনি।

লস্কর গাহ শহর পুলিশের মুখপাত্র সালাম আফগান বলেন, দুপুর ১২টার দিকে নিউ কাবুল ব্যাংকের প্রবেশমুখে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। ওই সময় ব্যাংকটির বাইরে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাদের বেতন তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.