Sylhet Today 24 PRINT

ঈদ শুভেচ্ছা ট্রাম্পের

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৭

মুসলিম সম্প্রদায়কে ঈদুল ফিতরের অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রমজানের এক মাস রোজার পর চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপন শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রোববার ঈদ।

এর আগে শনিবার হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃতিতে নিজের ও স্ত্রী মেলানিয়ার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, “পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের মুসলমানেরাও সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে ধমীয় বিশ্বাস এবং সেবার কাজে নিয়োজিত হয়েছিলেন। পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে খুশির ঈদ উদযাপনের সময় ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী এখন তারা নিকট প্রতিবেশীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের খাবার খাবেন।”

ট্রাম্প আরও বলেন, ‍“রমজানের সময়, সবাই ক্ষমা, সংযম এবং অপরের শুভচিন্তায় বিভোর ছিলেন। সারা বিশ্বের মুসলমানদের মতো আমরাও এই মূল্যবোধ সমুন্নত রাখার সংকল্প ব্যক্ত করছি।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.