Sylhet Today 24 PRINT

আইএস নেতা বাগদাদি নিহত : দাবি ইরানের

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ জুন, ২০১৭

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির এক মুখপাত্র দাবি করেছেন, চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদি নিশ্চিতভাবে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরানের রেভ্যুলুশনারি গার্ডের শাখা কুদস বাহিনীর প্রতিনিধি আল শিরাজি বলেছেন, "সন্ত্রাসী বাগদাদি সুনিশ্চিতভাবে নিহত হয়েছে।" তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি শিরাজি।

২০১৪ সালে ইরাকের মসুলের গ্র্যান্ড নূরি মসজিদে দাঁড়িয়ে খিলাফতের ঘোষণা দিয়েছিলেন বাগদাদি। এরপর অসংখ্যবার তার মৃত্যুর বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু এর কোনটিই সত্য বলে প্রমাণিত হয়নি। চলতি মাসের প্রথম দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, বিমান হামলায় বাগদাদির মৃত্যু হয়েছে। ওই হামলায় আইএসের শীর্ষস্থানীয় অনেক নেতাও নিহত হয় বলে দাবি করা হয়।

সর্বশেষ বৃহস্পতিবার ইরাকি বাহিনী দাবি করেছে, তারা আইএসের খিলাফত ঘোষণার স্থান মসুলের গ্র্যান্ড নূরি মসজিদ পুর্নদখল করেছে। তবে বাগদাদি সম্পর্কে তারা কোনো কিছুই জানায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.