Sylhet Today 24 PRINT

আইএস প্রধান বাগদাদিকে মৃত ঘোষণা

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ১১ জুলাই, ২০১৭

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর ঘোষণা করেছেন সিরিয়ার পর্যবেক্ষকেরা।

মঙ্গলবার (১১ জুলাই) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য প্রকাশ করে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান বলেন, ‘আইএসের শীর্ষ কমান্ডার ইরাক সীমান্তে সিরিয়ার দিয়ার এজ্জর প্রদেশের কাছে আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছে। আমরা আজ এ খবর পেয়েছি। কিন্তু আমরা নিশ্চিত নই কখন ও কীভাবে তিনি মারা গেছেন।’

২০১৪ সালের ২৯ জুন আইএস যোদ্ধারা মসুল শহর ও তার চারপাশ থেকে ইরাকের সরকারি বাহিনীকে সম্পূর্ণভাবে বিতাড়িত করে সেখানে তাঁদের খিলাফতের পতাকা উড়িয়েছিলেন।

খবর: এএফপির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.