Sylhet Today 24 PRINT

সৌদিতে অগ্নিকাণ্ড, ১১ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৭

সৌদি আরবে একটি ঘরে আগুনে ১১ শ্রমিক নিহত হয়েছেন। 

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দক্ষিণাঞ্চলীয় নজরান প্রদেশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের বাইরের আরও ছয়জন আহত হয়েছেন। তারাও বাংলাদেশ ও ভারতের নাগরিক।

সৌদির সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে, “অগ্নিনির্বাপনকর্মীরা একটি পুরাতন বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে, যেখানে বাতাস চলাচলের জন্য জানালা ছিল না।

“ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১১ জন মানুষ মারা গেছেন এবং অপর ছয়জন আহত হয়েছেন।”

হতাহতদের সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে সিভিল ডিফেন্সের তথ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.