Sylhet Today 24 PRINT

মেক্সিকোয় মুখোশধারীর হামলা, নিহত ১১

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৭

মেক্সিকোয় শিশুদের জন্মদিনের উৎসবে মুখোশধারী এক লোকের হামলায় ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৭ জন নারী। ৪ জন পুরুষ।

বিবিসি ও এবিসি নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার ইদালগো রাজ্যের তিজাইউকা এলাকায় এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে পুলিশ তিনজন শিশুকে জীবন্ত অবস্থায় উদ্ধার করেছে। কিন্তু সেখানে ১১ জনকে হত্যা করা হয়েছে।

তাদেরকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

বাড়ির বাইরে আবাসিক এলাকায় একটি তাঁবুর মধ্যে ওই জন্মদিনের উৎসবের আয়োজন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.