Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ায় কারখানায় আগুন, ধোঁয়া ও ছাইয়ে ছেয়ে গেছে শহর

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৭

অস্ট্রেলিয়ায় কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডঅস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এতে সৃষ্ট ধোঁয়া ও ছাইয়ে পুরো শহর ছেয়ে গেছে।

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহৃত ও ফেলনা জিনিস থেকে পুনরায় ব্যবহার উপযোগী পণ্য তৈরির একটি কারখানায় বৃহস্পতিবার আগুনের সূত্রপাত হয়। এতে আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো আটজনকে শ্বাসকষ্ট নিরাময়ের চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশাল বড় এই কারখানাটিতে আগুন পুরোপুরি নেভানোর জন্য আরো দুদিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। আগুনের তীব্রতা এতোই বেশি যে, ১৫ কিলোমিটার দূরেও ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়েছে।

মেট্রোপলিটন ফায়ার ব্রিগেড কমান্ডার ব্রেনডেন অ্যাংউইন জানিয়েছেন, হাজার হাজার টন প্লাস্টিক, কার্ডবোর্ড ও কাগজের কারণে আগুন আরো উস্কে উঠছে। আগুন নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে পড়ছে।

তিনি বলেন, ‘আমরা অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.