Sylhet Today 24 PRINT

ফ্রান্সের ফাস্ট লেডির ফিগার নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে ট্রাম্প

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৭

ফ্রান্স সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁর দৈহিক গড়ন নিয়ে মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় তুলেছে।

বৃহস্পতিবার ফ্রান্স সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

হোটেল ‘দে আভেলিদ’ এ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান।

ফরাসী সরকারের ফেসবুক পাতায় ওই সময়ের ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে সাদা পোষাক পরা ব্রিজিতের দিকে ঘুরে ট্রাম্পকে বলতে শোনা যায়, “ইউ’র ইন সাচ গুড শেপ (আপনার দৈহিক গড়ন বেশ ভালো) ।”

তারপর তিনি ম্যাক্রোঁর দিক তাকান এবং ব্রিজিতের দিকে পুনরায় ঘুরে বলেন, “সুন্দর।”

ভিডিওটি ফেসবুক পাতায় পোস্ট করার পর নানা সমালোচনামূলক মন্তব্য আসতে থাকে।

ব্রিজিতের হাত ট্রাম্প যেভাবে চেপে ধরেন সেটা নিয়েও নানা তির্যক মন্তব্য এসেছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.