Sylhet Today 24 PRINT

আফগানিস্তানের আইএস-প্রধান নিহতের দাবি পেন্টাগনের

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৭

ফাইল ছবি

মার্কিন বাহিনীর হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখার প্রধান আবু সাঈদ নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

শুক্রবার পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, গত ১১ জুলাই আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে মার্কিন বাহিনীর এক হামলায় আবু সাঈদ নিহত হয়।

এএফপি জানায়, ১১ জুলাইয়ের ওই হামলায় আবু সাঈদের সঙ্গে আরও কয়েকজন জিহাদীও নিহত হয় উল্লেখ করে পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয়, এ নিয়ে গত এক বছরে আইএসের আফগানিস্তান শাখার তিনজন প্রধান মার্কিন বাহিনীর অভিযানে নিহত হলো।

এ বিষয়ে পেন্টাগনের প্রধান জিম ম্যাটিস সাংবাদিকদের বলেন, 'আমাদের দিক থেকে এটি অবশ্যই একটি বিজয়। আফগানিস্তানের আমাদের কার্যক্রম সঠিক পথেই আছে।'

এর আগে চলতি বছরের এপ্রিলে মার্কিন বাহিনীর অভিযানে নিহত হয় আবু সাঈদের পূর্বসূরি আবদুল হাসিব। তার আগে গত বছরের জুলাইয়ে মার্কিন বাহিনীর আরেক অভিযানে নিহত হয় আবদুল হাসিবের পূর্বসূরি হাফিজ সাঈদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.