Sylhet Today 24 PRINT

ক্যাম্বোডিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ মে, ২০১৫

ক্যাম্বোডিয়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে অন্ততপক্ষে ২১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির এসভেই রেইঙ্গ প্রদেশের ক্যামপঙ্গ রো জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, দুটি যানই বিপরীত দিক থেকে আসে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের সবাই পোশাক শ্রমিক। তারা ট্রাকে করে যাচ্ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম ক্যাম্বোডিয়া এক্সপ্রেস নিউজ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি পোনম পেন থেকে ভিয়েতনামের দিকে যাচ্ছিল।

বাসটি বেপরোয়া গতিতে অন্য গাড়িগুলোকে ওভারটেক করছিল। আর এ কারণেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.