Sylhet Today 24 PRINT

কাবুলে আত্মঘাতি গাড়িবোমা, প্রাণ গেল ২৪ জনের

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৭

ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারো আত্মঘাতি হামলার ঘটনা ঘটেছে। গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন ২৪ জন। আহত প্রায় অর্ধশত মানুষ।

বিবিসি জানায়, স্থানীয় সময়  সোমবার সকালে কাবুলের পশ্চিমাঞ্চলের শিয়া অধ্যুষিত হামলার ঘটনাটি ঘটে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলে, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বহনকারী একটি বাসে ওই বিস্ফোরকবোঝাই একটি গাড়ি আঘাত করে। তখন গাড়িতে রাখা বোমায় বিস্ফোরণ ঘটে।

তবে এই হামলায় এখনো কোন সন্ত্রাসী সংগঠনের দায় স্বীকারের খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.