Sylhet Today 24 PRINT

জার্মানির সুপারমার্কেটে ছুরিহামলায় নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৭

জার্মানির হামবুর্গের একটি সুপারমার্কেটে ছুরি নিয়ে হামলা চালানোর ঘটনায় একজন নিহত হয়েছে। আহত অনেকে।

শুক্রবার (২৮ জুলাই) বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

জার্মান পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, আজ শুক্রবার হামবুর্গের সুপারমার্কেটে ছুরি নিয়ে হামলার ঘটনাটি ঘটে। টুইটারে পুলিশ উল্লেখ করেছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো জানা যায়নি। জার্মানির বিল্ড অনলাইন পত্রিকা সম্ভাব্য আক্রমণকারীর ছবি প্রকাশ করেছে, এতে তাকে রক্তাক্ত দেখাচ্ছে।

ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ওই আক্রমণকারীকে ধরার আগে সে ছুরি দিয়ে ক্রমাগত ক্রেতাদের ওপর হামলা করছিল। সে একা ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামবুর্গ শহরের উত্তর দিকে বার্মবেক অঞ্চলে ঘটনাটি ঘটে।

জার্মানির পত্রপত্রিকা বলছে, ঘটনাটি ছিনতাই-চেষ্টার অংশ বলে মনে হচ্ছে। তবে পুলিশ বলছে, উদ্দেশ্য পরিষ্কার নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.