Sylhet Today 24 PRINT

ফের শীর্ষ ধনী বিল গেটস

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৭

মাইক্রোসফটের বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনীর ব্যক্তির তকমাটি একদিনের বেশি ধরে রাখতে পরলেন না অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। একদিনের মধ্যেই পুরনো জায়গায় ফিরলেন বিল গেটস।

পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ারের দাম বৃহস্পতিবার আড়াই শতাংশ বৃদ্ধি পাওয়ায় বেজোসের মোট সম্পদমূল্য দাঁড়ায় ৯১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বিল গেটসের চেয়ে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বেশি।

কিন্তু এরপর অ্যামাজনের শেয়ারের দরপতনে মাইক্রোসফট কর্ণধার গেটস শীরষস্থান পুনরুদ্ধার করেন।

৫৩ বছর বয়সী বেজোসের মালিকানায় রয়েছে অ্যামাজনের ১৭ শতাংশ শেয়ার। অনলাইন কেনাকাটার প্লাটফর্ম এ কোম্পানিটির বর্তমান বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.