Sylhet Today 24 PRINT

ছবি এঁকেছেন ট্রাম্প, দাম উঠল ২৯ হাজার ডলার!

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৭

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এঁকেছেন ছবি, উঠেছে নিলামে; আর দাম ২৯ হাজার ডলার! ট্রাম্পের এছবি নিলামের খবর জানিয়েছে বিবিসি।

ছবিটি নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানের, যেখানে দৃষ্টি সীমায় উঁচু উঁচু ভবনগুলোই মুথ্য; আর তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে ট্রাম্প টাওয়ার।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই ছবিটি ইদানীংকালের নয়, ২০০৫ সালে তিনি এটি এঁকেছিলেন দাতব্য কাজের নিলামের জন্য। কিন্তু তখন তা নিলামে ওঠেনি।

সম্প্রতি লস এঞ্জেলেসভিত্তিক নিলামঘর ন্যাট ডি স্যান্ডার্স ছবিটি নিলামে তোলে এবং তাতে আশাতীত সাড়া পাওয়া যায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার মাইকেল ক্রিক।

নিলামে ছবিটির ডাক শুরু হয়েছিল ৯ হাজার ডলার থেকে, তা থেকে দর চড়তে চড়তে একাদশতম ডাকে দাম ২৯ হাজার ডলার ছাড়ায়।

শুধু ছবিই নয়, ট্রাম্পের একটি ফেরারি গাড়ি, গলফ সেট এবং তার নামাঙ্কিত এক বোতল হুইস্কিও নিলামে বিক্রি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.