Sylhet Today 24 PRINT

বার্মিংহামে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই এশিয়ান তরুণের ছবি প্রকাশ

জুয়েল রাজ, যুক্তরাজ্য |  ২৯ জুলাই, ২০১৭

যুক্তরাজ্যের বার্মিংহামে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুই ধর্ষকের ছবি প্রকাশ করেছে পুলিশ।

বার্মিংহামে ঐ কিশোরীকে গত মঙ্গলবার রাতে পৃথক পৃথক স্থানে দু’বার ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রথমবার ধর্ষিত হবার পর সাহায্য নিতে গিয়ে দ্বিতীয়বার ধর্ষণের শিকার হতে হয়েছে সাহায্য প্রার্থীর দ্বারা। এঘটনার সাথে জড়িত সন্দেহে এশিয়ান বংশোদ্ভূত দুই যুবকের ছবি প্রকাশ করেছে পুলিশ। পুলিশ এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, বার্মিংহামের উইটন স্টেশনে মঙ্গলবার বিকেল ৭ টা থেকে মধ্যরাত ২টার ভেতরে প্রথম ঘটনা ঘটে। এ সময় একজন পুরুষ তাকে স্টেশনের পাশের নির্জন জায়গায় ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটিকে একা পেয়ে পাশের রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ি থামিয়ে তাকে সাহায্য করার প্রস্তাব দেয়। সাহায্যের প্রস্তাব পেয়ে মেয়েটি তাদের গাড়ীতে উঠার পর তাকে দ্বিতীয়বার ধর্ষণ করে ওই গাড়ির চালক।

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুই পুরুষকে খুঁজতে শুরু করেছে বার্মিংহাম ট্রান্সপোর্ট এবং ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা নিরীক্ষা করছে পুলিশ। এ ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ থাকলে পুলিশে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

পুলিশের বর্ণনা মতে, প্রথম পুরুষের বয়স আনুমানিক বয়স ২০, স্লিম গড়নের ৬ফুট লম্বা, লাইট স্কিন এবং ব্রাউন চোখ। দ্বিতীয় পুরুষের বয়সও আনুমানিক ২০ বছর, সে মোটা শরীরের ও মুখে দাঁড়ি ছিল। ধর্ষক দুইজনই এশিয়ান বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.