Sylhet Today 24 PRINT

ঘুমন্ত স্ত্রীকে যৌন নির্যাতনের দায়ে স্বামীর কারাদণ্ড

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৭

স্ত্রী যখন ঘুমিয়ে থাকতেন তখন তাকে যৌনসংসর্গ করতেন স্বামী। সেই ভিডিও তুলে রাখতেন ফোনে। সেই ভিডিও দেখেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন স্ত্রী। আর স্ত্রীর করা এ অভিযোগ স্বীকার করে নিয়েছেন স্বামী নিজেও। তাই স্ত্রীর করা অভিযোগ আর স্বামী স্বীকারোক্তির ভিত্তিতে স্বামীকে ৯ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের নিউ ক্যাসল ক্রাউন আদালত।

পুলিশের কাছে বিবৃতিতে স্ত্রী জানান, চলতি বছরের মার্চ মাসে স্বামী বাড়িতে ফোন ফেলে চলে গিয়েছিলেন। তখনই তার ফোনে কিছু ভিডিও দেখে তার স্ত্রী আবিষ্কার করেন, কি ভাবে স্বামী দিনের পর দিন তার উপর যৌন নির্যাতন চালিয়েছেন।

নয় বছরের কারাদণ্ড ও সেক্স অফেন্ডার রেজিস্টারে স্বাক্ষর করার নির্দেশ দিয়ে বিচারপতি ঘোষণা করেন, 'অভিযুক্ত ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭-র মার্চের মধ্যে ঘুমন্ত স্ত্রীর সঙ্গে যৌনসংসর্গ করেছেন। তার স্ত্রী সেই সময় গভীর ঘুমে ছিলেন বলে অনুমতি দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না। তাই এটা বৈবাহিক ধর্ষণ।'

তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট, আনন্দবাজার পত্রিকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.