Sylhet Today 24 PRINT

টিভির লাইভ অনুষ্ঠানে সাংবাদিককে ঘুষি [ভিডিও]

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৭

জনপ্রিয় একটি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলছে। রাশিয়ার মস্কো পার্ক থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সাংবাদিক নিকিতা রাজভোগায়েভ।

হঠাৎ করেই ক্যামেরার সামনে উদয় হলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। প্রথমে বেশ কিছুক্ষণ সাংবাদিকের নকল করেন ওই ব্যক্তি। নিকিতা তাকে ক্যামেরার সামনে থেকে সরে যেতে অনুরোধও করেন। কিন্তু নাছোড়বান্দা কোনো সরবে না।

সাংবাদিকও তাকে বারবার সরে যেতে বলেন। এতেই ক্ষুব্ধ হয় ওই ব্যক্তি।

কিছুক্ষণ সাংবাদিককে মেপে নিয়ে হঠাৎই তার মুখ লক্ষ্য করে সজোরে ঘুষি মারেন। দৃশ্য সরাসরি সম্প্রচারও হয় ওই টেলিভিশনে।

নিকিতা যতক্ষণে নিজেকে সামলে উঠেছেন, ওই ব্যক্তি পগারপাড়। কিন্তু ততক্ষণে পুরো ঘটনাটাই লাইভ হয়ে গিয়েছে ক্যামেরায় আর ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ার সামনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.